১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 205

ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নতুন নাটক। বিশ্বকাপের সূচি থেকে বাদ পড়ার পর আবারও আলোচনায় ফিরছে বাংলাদেশের নাম। পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান বিশ্বকাপে না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে জটিলতা কমবে এবং বিসিবির আগের দাবির সঙ্গেও বিষয়টি মিলবে।

এর আগে ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করে আইসিসি। একই দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় করেছে। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশ ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, কিন্তু আইসিসি সেই প্রস্তাব মানেনি। এই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে চলে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি জানান, সরকার চাইলে পাকিস্তান বিশ্বকাপে অংশ না-ও নিতে পারে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নতুন নাটক। পাকিস্তানের গণমাধ্যমে খবর আসে, তারা ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কথাও ভাবছে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করে নাকভি জানান, সব বিকল্প নিয়েই আলোচনা চলছে। আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের কাছাকাছি র‍্যাঙ্কিংয়ে থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে, আর বাংলাদেশ নবম। সে কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

আগেই নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে সাময়িকভাবে দলে নেওয়া হয়েছিল।
সব মিলিয়ে, শেষ মুহূর্তে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে নাটকীয়ভাবে আবারও বিশ্বমঞ্চে ফিরতে পারে বাংলাদেশ। এখন অপেক্ষা আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

আপডেট সময় ০১:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬