০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 99

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনে করেন দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

[bsa_pro_ad_space id=2]

সিইসি বলেন, ভোটের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে।

একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক (ডাক ধর্মঘট) চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ ছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে।

নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরবে জানিয়ে সিইসি বলেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। সাম্প্রতিক “হাদি ইস্যু” নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে।

প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলেও জানান সিইসি।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি

আপডেট সময় ০৫:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫