০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 108

ছবি সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তদন্ত করছি এটি কী ধরনের বিস্ফোরণ ছিল। এটি এখনও স্পষ্ট নয়। আমাদের ফরেনসিক দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানাতে পারব।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত প্রচুর সংখ্যক মামলাকারীর ভিড় থাকে।
আহতদের মধ্যে আইনজীবীরাও রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর কাচেরি আদালত ভবনটি খালি করে দেয়া হয়। ভবনের পিছনের দরজা দিয়ে ভেতরে যারা ছিলেন তাদের সরিয়ে নেয়া হয় এবং আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।

এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে সিএনএন-কে দেওয়া এক নিরাপত্তা সূত্রের বিবৃতিতে দাবি করা হয়েছে যে আফগান তালেবান এবং ভারতের সঙ্গে যুক্ত জঙ্গিরা এটি ঘটিয়েছে।

এদিকে, ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), প্রধান কমিশনার এবং ফরেনসিক দল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিহত এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

আপডেট সময় ০৬:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫