০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

শহরের বায়ুদূষণ রোধে ডিএনসিসির ২৫ পয়েন্টে বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি প্রশাসক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 97

ছবি সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ব্লুমবার্গের আর্থিক সহায়তায় ডিএনসিসির আওতাধীন ২৫টি স্থানে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করে নিয়মিতভাবে বাতাসের গুণগত মান পরিমাপ করা হবে।

সোমবার (৫ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। তিনি বলেন, “ঢাকার বাতাসের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। একে নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তির সহায়তা নিতে হবে। ব্লুমবার্গের সহযোগিতায় আমরা ২৫টি পয়েন্টে উন্নত প্রযুক্তির যন্ত্র স্থাপন করছি, যা নিয়মিতভাবে বায়ুর মান যাচাই করবে।”

এসময় তিনি আরও জানান, শুধু প্রযুক্তির উপর নির্ভর না থেকে প্রকৃতি-নির্ভর সমাধানেও জোর দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদদের সহায়তায় নগরীর গুরুত্বপূর্ণ স্থান এবং খালপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

“যে শহরে মানুষের বিশ্রাম ও সুস্থ পরিবেশে সময় কাটানোর জন্য পর্যাপ্ত গণপরিসর থাকা উচিত, সেখানে এই সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে,” বলেন মোহাম্মদ এজাজ। তিনি আরও যোগ করেন, “শহরের জলাশয়গুলোও অবহেলার শিকার। এগুলো বাঁচাতে না পারলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বাড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএনসিসি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী নিয়মিতভাবে নিজেদের এলাকার বাতাসের মান জানতে পারবে এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি বিভিন্ন সময় গৃহীত নীতিনির্ধারণী সিদ্ধান্তেও এ তথ্য সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

শহরের বায়ুদূষণ রোধে ডিএনসিসির ২৫ পয়েন্টে বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ০৮:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫