ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে
বলিউড পাড়া

আহত সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত নিয়ে শঙ্কায় চিকিৎসকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 175

ছবি সংগৃহীত

ভারতীয় অভিনেতা সাইফ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, হামলাকারী ছয়বার ছুরিকাঘাত করেছে, যার মধ্যে মেরুদণ্ড ও ঘাড়ে দুটি আঘাত বেশ গুরুতর।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের অ্যানেস্থেসিয়োলজিস্ট জানিয়েছেন, ছুরিকাঘাত মেরুদণ্ডের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাত্র ২ মিলিমিটার দূর দিয়ে গেছে। এতে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হয়েছে, যা রোগীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণের কারণে ক্ষতস্থানে সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং হাঁটাচলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তিনি অল্প পরিসরে হাঁটাচলা করছেন।

আরও পড়ুন  বড়পর্দায় ফিরছেন আমির খান, সঙ্গে আসছে ১০ নতুন মুখ

সাইফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা। কবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, পরবর্তী কয়েক দিন সাইফের শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বলিউড পাড়া

আহত সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত নিয়ে শঙ্কায় চিকিৎসকরা

আপডেট সময় ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ভারতীয় অভিনেতা সাইফ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, হামলাকারী ছয়বার ছুরিকাঘাত করেছে, যার মধ্যে মেরুদণ্ড ও ঘাড়ে দুটি আঘাত বেশ গুরুতর।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের অ্যানেস্থেসিয়োলজিস্ট জানিয়েছেন, ছুরিকাঘাত মেরুদণ্ডের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাত্র ২ মিলিমিটার দূর দিয়ে গেছে। এতে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হয়েছে, যা রোগীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণের কারণে ক্ষতস্থানে সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং হাঁটাচলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তিনি অল্প পরিসরে হাঁটাচলা করছেন।

আরও পড়ুন  বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই