ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আগামী বাজেটে সিগারেটের ওপর কর বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কোনো নতুন কর বসানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (১৯ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে সিগারেটের তুলনায় বিড়ির করহার কম, যা তামাক নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক। নকল বিড়ির উৎপাদন বন্ধ করতে না পারলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন  নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের

সিগারেটের ওপর কর না বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব কাঠামোর ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর না বাড়ানো হলেও তামাক খাতের ওপর নজরদারি জোরদার করা হবে বলে তিনি জানান।

ভ্যাট সংগ্রহের ক্ষেত্রে অসংগতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রত্যাশিত পরিমাণ রাজস্ব আসে না, কারণ অনেক ভোক্তা পণ্য ক্রয়ের পর ভ্যাটের রসিদ নেন না। ফলে ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার সুযোগ পান। এ সমস্যা সমাধানে লটারির মাধ্যমে ভ্যাট রসিদ সংগ্রহকারীদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হবে।

এনবিআরের এই নতুন উদ্যোগ ভ্যাট পরিশোধের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আগামী বাজেটে সিগারেটের ওপর কর বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কোনো নতুন কর বসানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (১৯ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে সিগারেটের তুলনায় বিড়ির করহার কম, যা তামাক নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক। নকল বিড়ির উৎপাদন বন্ধ করতে না পারলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন  অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর