০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 113

ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও লিখন হোসেনের মধ্যে ১ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মন্টু মোল্লা লিখন হোসেনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়ার পর দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে বুধবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

[bsa_pro_ad_space id=2]

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫