ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 167

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার দুপুর ২টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন।

ওসি জানান, যৌথ বাহিনী তাকে আটক করেছে এবং বর্তমানে তিনি জেলা সদরে তাদের হেফাজতে রয়েছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ বা কোনো মামলা সংক্রান্ত তথ্য এখনো জানানো হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদেও ছিলেন। ১৯৯৬ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। তার এই আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  অবৈধ পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, আটক এক আওয়ামী লীগ নেতা

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার দুপুর ২টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন।

ওসি জানান, যৌথ বাহিনী তাকে আটক করেছে এবং বর্তমানে তিনি জেলা সদরে তাদের হেফাজতে রয়েছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ বা কোনো মামলা সংক্রান্ত তথ্য এখনো জানানো হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন তৃণমূল রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদেও ছিলেন। ১৯৯৬ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। তার এই আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শ্রমিকের