০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শপথগ্রহণ অনুষ্ঠান: কাল রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা রমজানে সাধারণের স্বস্তি: কাল থেকে টিসিবির ট্রাকে মিলবে ছোলা ও খেজুর সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি ওমারজাইয়ের অলরাউন্ড দাপট: আমিরাতকে হারিয়ে প্রথম জয় আফগানদের ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে গুদামে বন্দি: টেকনাফে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করছে এনসিপি: সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন নাহিদরা সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের মহাসড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 145

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটি দুই দিন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ইউটা কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার ঈদুল ফিতরের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ইউটা কারখানার শ্রমিকরা ১০ দিনের পরিবর্তে ১২ দিনের ছুটির দাবি জানান। কিন্তু তাদের এই দাবি কর্তৃপক্ষ মেনে নেয়নি, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারা দেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে, কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা ১২ দিনের দাবি জানান। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

সড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫