১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর

টঙ্গীতে ম্যানহোলে হারিয়ে গেছে নারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 174

ছবি সংগৃহীত

টঙ্গীতে ম্যানহোলে পড়ে এখন নারী হারিয়ে গেছে। নিখোঁজ নারীকে উদ্ধারে চলছে ফায়ার সার্ভিসের অভিযান। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে এক নারী হারিয়ে গেছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। আজ সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা যায়নি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস রাত থেকেই তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ম্যানহোলে হারিয়ে গেছে নারী

আপডেট সময় ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫