০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি

পদ্মায় ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

রাজশাহীতে নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর পদ্মা নদীর আই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোর জয় হোসেন নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তীব্র গরমে দুপুরে হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর এলাকার পদ্মা নদীতে গোসলে নামে জয়। কিন্তু স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[bsa_pro_ad_space id=2]

রাজশাহীর নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

পদ্মায় ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫