ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

ভারতে আবারও বিমান বিধ্বস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

ভারতের গুজরাট প্রদেশের একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ

মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি জি বাদভা জানিয়েছেন, বিমানটি মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উচারপি গ্রামের একটি মাঠে পড়ে যায়। এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের আগস্টে মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনায় দুই পাইলট আহত হন।

ভারতে সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা বাড়ছে, যা দেশটির বেসরকারি এভিয়েশন প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতে আবারও বিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৬:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫