ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 466

ছবি সংগৃহীত

নতুন জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের চাহিদা অনুযায়ী ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দ্রুততম সময়ে মতামত দেয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব বিষয়ে শিগগিরই সুস্পষ্ট অবস্থান জানাবে কমিশন এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেসব সংস্কার চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে আরপিও সংশোধন, ইসি সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদ, পোস্টাল ব্যালট এবং নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার প্রস্তাব।”

আরও পড়ুন  ঋণ খেলাপির দ্বায়ে নির্বাচন করতে পারবে না কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা এসব বিষয়ের ওপর ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। কোন সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য, তা নির্ধারণ করে দ্রুত মতামত পাঠানো হবে। লিখিতভাবে মতামত জানানো হবে বলেও জানান তিনি।

সচিব আখতার বলেন, “সব বিষয়ের ওপর কমিশনের অভিন্ন মত নাও থাকতে পারে। কিছু বিষয়ে ভিন্নমতসহ নতুন সুপারিশ দিতে পারে নির্বাচন কমিশন।” তিনি আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোলে সংস্কার ও অন্যান্য প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে। প্রস্তুতিতে যেন কোনও ব্যাঘাত না ঘটে, সে বিষয়েও কমিশন সচেতন। স্বল্পতম সময়ের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরিবেশ বিশ্বাসযোগ্য করতে এসব সংস্কার কার্যকর ভূমিকা রাখবে। তবে সময়সীমা অত্যন্ত সঙ্কুচিত হওয়ায় দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়নই চূড়ান্ত নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব সংস্কারের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হতে পারে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যেই ইসি এখন কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব

আপডেট সময় ০৪:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নতুন জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের চাহিদা অনুযায়ী ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দ্রুততম সময়ে মতামত দেয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসব বিষয়ে শিগগিরই সুস্পষ্ট অবস্থান জানাবে কমিশন এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেসব সংস্কার চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে আরপিও সংশোধন, ইসি সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদ, পোস্টাল ব্যালট এবং নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার প্রস্তাব।”

আরও পড়ুন  জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব