ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ রাজনৈতিক অঙ্গনের আহ্বান তারেক রহমানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 408

ছবি সংগৃহীত

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই দেশ পরিবর্তনের পথে হাঁটছে জনগণের সাহসী রায়ের মাধ্যমে। স্বৈরাচারী ও দুর্নীতিবাজ শাসকদের বিদায় নিতে হয়েছে এটি জনগণের বিজয়।”

আরও পড়ুন  বায়োমেট্রিক সম্পন্নের পর দ্রুত মিলবে তারেক রহমানের এনআইডি

রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “এখন রাজনীতির মূল আলোচ্য হওয়া উচিত জনগণের ইস্যু, তাদের জীবনমান, ভোটাধিকার এবং ন্যায্য প্রত্যাশা। আমাদের রাজনীতি মানুষের পাশে থাকার জন্য, ক্ষমতার জন্য নয়। আসুন, জনগণের স্বপ্ন ও সংকট নিয়ে সকলে একযোগে কাজ করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করতে চাইছে। তাদের উদ্দেশ্য বিএনপিকে আওয়ামী লীগের ছায়াতলে ঠেলে দেওয়া। কিন্তু বিএনপির নেতৃত্ব দৃঢ় ও অবিচল। আওয়ামী লীগকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ফ্যাসিবাদী শক্তিগুলোর ভিতরে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে জাতীয় ঐক্য অটুট রাখা সময়ের দাবি।”

সবশেষে বক্তারা বলেন, বর্তমান সংকট নিরসনে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অপরিহার্য। শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপ ও বাস্তবসম্মত কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ রাজনৈতিক অঙ্গনের আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ১২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই দেশ পরিবর্তনের পথে হাঁটছে জনগণের সাহসী রায়ের মাধ্যমে। স্বৈরাচারী ও দুর্নীতিবাজ শাসকদের বিদায় নিতে হয়েছে এটি জনগণের বিজয়।”

আরও পড়ুন  জুলাই বিপ্লবের নেতৃত্বে প্রধান নেতা ছিলেন তারেক রহমান: মোর্শেদ হাসান খান