ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

হঠাৎ মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল, স্থগিত বিসিবির সভা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 365

ছবি সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) হঠাৎ করেই শঙ্কা তৈরি করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফিল্ডিং করতে নামার পর বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ রেখে তাঁকে দ্রুত সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়।

তামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা ছিল। তবে চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। ফলে আপাতত ঢাকায় আনা সম্ভব হয়নি। স্থানীয় একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন  বিপিএলে ফিক্সিংকাণ্ড অভিযুক্ত ৫ জনের নাম প্রকাশ করল বিসিবি

মোহামেডান দলের ফিজিও এনামুল হক জানান, “সকালে তামিম পুরোপুরি সুস্থ ছিল। মাঠে নেমেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।”

তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট অঙ্গনে ছায়া নেমে আসে। বিসিবির পরিচালনা পর্ষদের আজকের বৈঠক তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। বোর্ডের কয়েকজন পরিচালক, যাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক আকরাম খান, ইতোমধ্যে সাভারে হাসপাতালে গিয়ে তামিমের খোঁজ-খবর নিচ্ছেন।

এই অভিজ্ঞ ব্যাটসম্যানের হঠাৎ অসুস্থতা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল, তবে তামিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার আরেক নাম তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের কোটি ক্রিকেটভক্ত। সবার প্রত্যাশা, তামিম যেন আবারও স্বমহিমায় ফিরতে পারেন মাঠে।

নিউজটি শেয়ার করুন

হঠাৎ মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল, স্থগিত বিসিবির সভা

আপডেট সময় ১২:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) হঠাৎ করেই শঙ্কা তৈরি করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফিল্ডিং করতে নামার পর বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ রেখে তাঁকে দ্রুত সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়।

তামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা ছিল। তবে চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। ফলে আপাতত ঢাকায় আনা সম্ভব হয়নি। স্থানীয় একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন  বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব?