ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ক্রিকেট দলের ছদ্মবেশ ধারণ করা ১৫ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সোমবার (১৭ মার্চ) তাদের আটক করা হয় বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।

একেপিএস জানায়, আটক ব্যক্তিরা ক্রিকেট দলের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে ইমিগ্রেশন কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা যায়, আমন্ত্রণপত্রটি জাল এবং এতে উল্লেখিত ২১-২৩ মার্চের টুর্নামেন্টের কোনো অস্তিত্ব নেই। ফলে সন্দেহ আরো ঘনীভূত হয়।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন

এছাড়াও, দলটি একজন স্পনসরকে তাদের জামিনদার হিসেবে পরিচয় দেয়। তবে উপস্থিত ওই ব্যক্তি স্বীকার করেন, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন।

তদন্তে আরও বেরিয়ে আসে, আটককৃতদের পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো বৈধ প্রমাণ নেই। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল এবং এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ।

এ ঘটনায় একেপিএস তাদের বিরুদ্ধে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, একেপিএস কঠোর সতর্কতা জারি করে বলেছে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে কোনো ব্যক্তি বা চক্র যদি অবৈধ অনুপ্রবেশ বা মানবপাচারের মতো অপরাধে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় বৈধ অভিবাসনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫