ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ইউক্রেন সংকট নিরসনে ট্রাম্প-পুতিনের আলোচনার নতুন সম্ভাবনা, ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 491

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মঙ্গলবার ফোনালাপে ইউক্রেন যুদ্ধের অবসান, ভূখণ্ড বণ্টন এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন। এই আলোচনা থেকে আশাবাদী যুক্তরাষ্ট্র ও রাশিয়া, তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।

ট্রাম্পের এই আলোচনার বিষয়টি ক্রেমলিনও নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি আসতে পারে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে নিয়ে হতাশ উপসাগরীয় দেশগুলো!

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারব কি না, তা দেখতে চাই। অনেক অগ্রগতি হয়েছে, এবং আমি মনে করি, শান্তি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে।’ যুদ্ধবিরতির শর্ত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ‘আমরা ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট সম্পদের বণ্টন নিয়েও ইতোমধ্যে আলোচনা হয়েছে।’ রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তিনি কিছু শর্ত আরোপ করতে চান, যা ইউক্রেন ও তার মিত্রদের জন্য অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।

পুতিনের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘পুতিন শান্তি নয়, বরং যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন।’ এদিকে ইউরোপীয় নেতারা পুতিনকে তার ‘আন্তরিকতা প্রমাণের’ আহ্বান জানিয়েছেন। কিয়েভের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার আর্থিক সহায়তা অনুমোদন করেছে।

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপোভ গ্রাম দখল করেছে। এদিকে, মস্কো গত রবিবার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে ১৭৪টি ড্রোন হামলা চালিয়েছে।অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রাখানে একজন আহত হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে।

যুদ্ধের নতুন মাত্রা যোগ করে উত্তর কোরিয়ার আটক সেনাদের গ্রহণের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই পর্যায়ে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রভাব ফেলতে পারে।বিশ্ব এখন ট্রাম্প-পুতিন আলোচনার দিকেই তাকিয়ে আছে। এটি কি যুদ্ধের অবসান ঘটাবে, নাকি পরিস্থিতিকে আরও জটিল করবে তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন সংকট নিরসনে ট্রাম্প-পুতিনের আলোচনার নতুন সম্ভাবনা, ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা

আপডেট সময় ১০:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মঙ্গলবার ফোনালাপে ইউক্রেন যুদ্ধের অবসান, ভূখণ্ড বণ্টন এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন। এই আলোচনা থেকে আশাবাদী যুক্তরাষ্ট্র ও রাশিয়া, তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে।

ট্রাম্পের এই আলোচনার বিষয়টি ক্রেমলিনও নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি আসতে পারে।

আরও পড়ুন  ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনের আচরণে হতাশা প্রকাশ