ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

লারাদের পরাজিত করে ইন্টারন্যাশনাল মাস্টার্সের শিরোপা ঘরে তুলল টেন্ডুলকারের ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 509

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেও শিরোপা জিতল ভারত। রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স ৬ উইকেটে পরাজিত করেছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর হওয়ায় এটি ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও লারার মুখোমুখি লড়াই ফাইনালকে বাড়তি উত্তেজনা এনে দেয়। তবে দলীয় পারফরম্যান্সের মতো ব্যক্তিগত দ্বৈরথেও জয় পেয়েছেন টেন্ডুলকার।

আরও পড়ুন  ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ জন নিহত

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। দলের ওপেনার ডোয়াইন স্মিথ ৩৫ বলে ৪৫ রান করেন, আর লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৫৭ রান করেন ৪১ বলে। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক ব্রায়ান লারা। মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকার ও অম্বাতি রায়ডু দুর্দান্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে তারা যোগ করেন ৬৭ রান। ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে আউট হন টেন্ডুলকার। তবে রায়ডুর ব্যাটে ছিল জয়ের মূল চাবিকাঠি। ৫০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। শেষ দিকে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত মাস্টার্স, ১৮তম ওভারের প্রথম বলেই আসে জয়ের মুহূর্ত।

এই জয়ের মাধ্যমে প্রথমবার আয়োজিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হলো ভারত। মাস্টার্স ক্রিকেটে টেন্ডুলকারের নেতৃত্বে ভারতীয়দের এই সাফল্য আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা আর প্রতিভার মিশেলে তারা এখনও অপ্রতিরোধ্য!

নিউজটি শেয়ার করুন

লারাদের পরাজিত করে ইন্টারন্যাশনাল মাস্টার্সের শিরোপা ঘরে তুলল টেন্ডুলকারের ভারত

আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেও শিরোপা জিতল ভারত। রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স ৬ উইকেটে পরাজিত করেছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর হওয়ায় এটি ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও লারার মুখোমুখি লড়াই ফাইনালকে বাড়তি উত্তেজনা এনে দেয়। তবে দলীয় পারফরম্যান্সের মতো ব্যক্তিগত দ্বৈরথেও জয় পেয়েছেন টেন্ডুলকার।

আরও পড়ুন  এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা