ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নতুন করে আলোচনার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবের আলোকে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়। উইটকফের প্রস্তাব অনুযায়ী, ১১ জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দিদের মধ্যে অন্তত অর্ধেকের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, উইটকফ ১০ জন বন্দীর মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন  গাজা যুদ্ধে ইসরায়েলকে গোপনে সামরিক সহায়তা দিয়েছে ইউএই—ফাঁস হওয়া নথির দাবি

অন্যদিকে, হামাসও যুদ্ধবিরতি বাড়ানো এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শেষ জীবিত ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া, হামাস ইসরায়েলি-মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী চার ব্যক্তির ইতাই চেন, ওমর নিউট্রা, গাদি হাগাই ও জুডি ওয়েইনস্টাইনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে।

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত উইটকফ হামাসের এই প্রস্তাবকে ‘প্রতারণাপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

গাজায় চলমান যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় ইস্যুতে আলোচনা নতুন মোড় নিচ্ছে। নেতানিয়াহুর নির্দেশের পর ইসরায়েলি প্রতিনিধি দল এখন কৌশল নির্ধারণে ব্যস্ত। তবে ইসরায়েলের কড়া অবস্থান এবং হামাসের নতুন শর্ত আলোচনাকে কতদূর এগিয়ে নেবে, তা এখনও অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় ০৪:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নতুন করে আলোচনার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবের আলোকে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়। উইটকফের প্রস্তাব অনুযায়ী, ১১ জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দিদের মধ্যে অন্তত অর্ধেকের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, উইটকফ ১০ জন বন্দীর মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন  পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের বক্তব্যে ইসরায়েলকে সৌদি আরবের কঠোর প্রতিবাদ