ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 359

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে। বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

এর আগে, শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউসের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব নতুন কার্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন মহাসচিব। সেখানে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির আলোকচিত্র তুলে ধরা হয়। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং জাতিসংঘের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, বিকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। এই সংবাদ সম্মেলনে জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক, চলমান বৈশ্বিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা এবং মানবাধিকার নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা

আপডেট সময় ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে। বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  বিচারের আওতায় আনতেই হবে হাসিনা ও সহযোগীদের – জাতিসংঘ