ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মিজোরামে ২ হাজার ২১৭ বাংলাদেশি শরণার্থীর আশ্রয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 654

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে শরণার্থী হিসেবে অবস্থান করছেন বাংলাদেশের ২ হাজার ২১৭ জন নাগরিক। রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা বৃহম্পতিবার রাজ্যের বিধানসভার অধিবেশনে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, বর্তমানে মিজোরামে মোট ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থী আশ্রিত রয়েছেন। এর মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার, ৫ হাজার ৬৩৩ জন প্রতিবেশী রাজ্য মণিপুর এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশ থেকে এসেছে।

আরও পড়ুন  জার্মানি থেকে ইউক্রেনীয় শরণার্থীদের বহিষ্কারের প্রস্তাব দিল কট্টর ডানপন্থী দলের নেত্রী

কে সাপডাঙ্গা বলেন, “এই শরণার্থীদের সবাই রাজনৈতিক অস্থিরতার কারণে নিজ নিজ এলাকায় টিকতে না পেরে মিজোরামে আশ্রয় নিয়েছেন।”

মন্ত্রী আরও জানান, মণিপুরের যেসব বাস্তুচ্যুত মানুষ মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন, তাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মণিপুরে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রপতি শাসিত সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

মিয়ানমার এবং বাংলাদেশি শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে কে সাপডাঙ্গা অধিবেশনে কিছু জানাননি, তবে তিনি শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মিজোরামে ২ হাজার ২১৭ বাংলাদেশি শরণার্থীর আশ্রয়

আপডেট সময় ০৪:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে শরণার্থী হিসেবে অবস্থান করছেন বাংলাদেশের ২ হাজার ২১৭ জন নাগরিক। রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা বৃহম্পতিবার রাজ্যের বিধানসভার অধিবেশনে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, বর্তমানে মিজোরামে মোট ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থী আশ্রিত রয়েছেন। এর মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার, ৫ হাজার ৬৩৩ জন প্রতিবেশী রাজ্য মণিপুর এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশ থেকে এসেছে।

আরও পড়ুন  আজ শেষ আফগানদের জন্য ইরান ছাড়ার সময়সীমা, গ্রেপ্তারের হুঁশিয়ারি