ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 409

ছবি সংগৃহীত

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশু আছিয়া আজ (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুতে পুরো দেশ শোকে নিমজ্জিত।

বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আছিয়ার বাবা-মায়ের জন্য দোয়া এবং ধর্ষকের বিচার দাবি করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “আছিয়া আজ ইতিহাসের এক করুণ অধ্যায় হয়ে আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলো। সারা বাংলাদেশকে কাঁদিয়ে, ছোট্ট এ শিশুটি পৃথিবী থেকে বিদায় নিলো।” তিনি আরও বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আল্লাহ তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা দান করুন।”

আরও পড়ুন  তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু ফরেনসিক পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

আছিয়ার মৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “যে মানুষ নামের পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে একটি নিরীহ শিশুর জীবন নিভিয়ে দিলো, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাদের শাস্তি ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে।”

এসময় শোকার্ত হয়ে তিনি আছিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “বিধ্বস্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। মহান রবের দরবারে প্রার্থনা করি, তিনি যেন আছিয়ার বাবা-মা ও পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সকলে মিলে এই নরপশুদের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি এবং সামাজিকভাবে, সাংগঠনিকভাবে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি। ধর্ষকদের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে দাঁড়াতে হবে।”

নিউজটি শেয়ার করুন

নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ০৮:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫