ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 508

ছবি সংগৃহীত

মাগুরার আট বছরের সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই নির্মম ঘটনার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আরও পড়ুন  গণমানুষের সেবাই ক্ষমতার মূল লক্ষ্য হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

শিশুটির মা ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন, যার ভিত্তিতে ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

কর্নেল নাজমুল হামিদ জানান, বৃহস্পতিবার সকালে শিশুটি দুই দফা কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। প্রথম দুইবার সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরে এলেও দুপুর ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তৃতীয়বার চেষ্টার পরও তার হৃৎস্পন্দন ফেরানো সম্ভব হয়নি এবং বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিশুটিকে বাঁচাতে সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। উন্নত চিকিৎসা সত্ত্বেও তাকে রক্ষা করা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শিশুটির অসুস্থতার শুরু গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে, যখন তার বোনের শাশুড়ি অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে তার মা হাসপাতালে গিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর সংকটাপন্ন অবস্থায় শনিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং সেখানে পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে নানা মহল থেকে আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার দাবি

আপডেট সময় ০৮:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মাগুরার আট বছরের সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই নির্মম ঘটনার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত, প্রধান উপদেষ্টার চীন সফর হবে ঐতিহাসিক: প্রেসসচিব