ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

৫৩ বছর পর আবার আলোচনায় গণপরিষদ নির্বাচন: রাজনৈতিক অঙ্গনে দ্বিধাবিভক্তি স্পষ্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 368

ছবি সংগৃহীত

৫৩ বছর পর আবারও আলোচনায় গণপরিষদ নির্বাচন। রাজনৈতিক মাঠে বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। একদিকে এনসিপি গণপরিষদ নির্বাচনের পক্ষে, অন্যদিকে বিএনপি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে আসুন, জানি গণপরিষদ আসলে কী?

গণপরিষদ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ প্রতিষ্ঠান। এটি মূলত সংবিধান রচনা করতে গঠিত কমিটি হিসেবে পরিচিত। ১৯৭২ সালের ২৩ মার্চ এটি গঠন হয়েছিল এবং এর সদস্যরা ছিলেন ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা। তাই, গণপরিষদ নির্বাচনের দাবি নতুন নয়, তবে এর বর্তমান আলোচনার সূচনা ঘটে ৫ আগস্ট, যখন সংবিধান সংশোধনের দাবি ওঠে। এরপর ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচনের পক্ষে অবস্থান নেয়।

আরও পড়ুন  স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম চ্যানেল ২৪-এ বলেছেন, রাজনৈতিক ঐক্যমত হলে, নির্বাচিত অথবা অনির্বাচিত দু’ভাবেই গণপরিষদ গঠন সম্ভব। এনসিপি দাবি করেছে, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে, এবং এর এজেন্ডা নির্ধারিত হবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে। এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার জানান, তারা চান যে এক নির্বাচনের মধ্যে দুটি নির্বাচন অনুষ্ঠিত হোক একটি গণপরিষদ এবং একটি আইনসভা নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের মতামত নিয়ে গণভোট করবেন।

তবে বিএনপি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “এটি জাতীয় সংসদের কাজ। আমাদের কাছে একটি সংবিধান আছে, যার ভিত্তিতে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনা হচ্ছে। তাই, ঐক্যমত অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে।”

এদিকে, সারোয়ার তুষার বিএনপির অবস্থান নিয়ে বলেন, “যদি তারা নির্বাচিত সংসদের অধীনে এটি করতে চায়, তবে তা অসম্ভব। আমি মনে করি, যৌক্তিক দিক বিবেচনা করলে বিএনপি এ বিষয়ে রাজি হবে।”

এখন প্রশ্ন হল, গণপরিষদ গঠন হবে কি না? এর উত্তর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

৫৩ বছর পর আবার আলোচনায় গণপরিষদ নির্বাচন: রাজনৈতিক অঙ্গনে দ্বিধাবিভক্তি স্পষ্ট

আপডেট সময় ০১:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

৫৩ বছর পর আবারও আলোচনায় গণপরিষদ নির্বাচন। রাজনৈতিক মাঠে বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। একদিকে এনসিপি গণপরিষদ নির্বাচনের পক্ষে, অন্যদিকে বিএনপি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে আসুন, জানি গণপরিষদ আসলে কী?

গণপরিষদ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ প্রতিষ্ঠান। এটি মূলত সংবিধান রচনা করতে গঠিত কমিটি হিসেবে পরিচিত। ১৯৭২ সালের ২৩ মার্চ এটি গঠন হয়েছিল এবং এর সদস্যরা ছিলেন ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা। তাই, গণপরিষদ নির্বাচনের দাবি নতুন নয়, তবে এর বর্তমান আলোচনার সূচনা ঘটে ৫ আগস্ট, যখন সংবিধান সংশোধনের দাবি ওঠে। এরপর ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচনের পক্ষে অবস্থান নেয়।

আরও পড়ুন  তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা