ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 402

ছবি: সংগৃহীত

দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরানোর জন্য একটি বিশেষ আইন শিগগিরই অনুমোদন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “আগামী সপ্তাহের মধ্যেই এই আইনটির খসড়া দেখতে পাবেন সবাই।”

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন  বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা রীতিমতো মিরাকল: প্রেস সচিব

তিনি আরও জানান, পাচারকৃত অর্থ ফেরানোর ব্যাপারে প্রথম থেকেই আন্তরিক রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এটি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই টাস্কফোর্স পাচার হওয়া অর্থ শনাক্ত, আইনি প্রক্রিয়া এবং দ্রুত ফেরতের বিষয়ে কাজ করছে।

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করেছেন প্রেসসচিব। তবে পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এক শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সে চোখের পাতা খুলতে শুরু করেছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

নিউজটি শেয়ার করুন

পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব

আপডেট সময় ০৫:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফেরানোর জন্য একটি বিশেষ আইন শিগগিরই অনুমোদন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “আগামী সপ্তাহের মধ্যেই এই আইনটির খসড়া দেখতে পাবেন সবাই।”

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-বাণিজ্য নিয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়েছে: প্রেস সচিব