ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আমেরিকার সঙ্গে ‘যে কোনো যুদ্ধের জন্য’ প্রস্তুত চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 506

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর মতো চীনের ওপরও নতুন শুল্ক আরোপ করেছেন। ৪ মার্চ থেকে আমেরিকায় প্রবেশকারী চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে।

বাণিজ্যযুদ্ধে পিছিয়ে নেই বেইজিংও। পাল্টা জবাব হিসেবে চীন ঘোষণা দিয়েছে, তারা আমেরিকার কৃষিপণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে ১০ মার্চ থেকে। এছাড়া, চীন ১৫টি আমেরিকান কোম্পানির ওপর রপ্তানি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত অর্ধশতাধিক

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। বেইজিংয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “আমরা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত,” যা দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্ববাজারে এই সংঘাতের প্রভাব কী হবে, তা নিয়ে এখন উদ্বেগ তৈরি হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই আপসের ইঙ্গিত দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আমেরিকার সঙ্গে ‘যে কোনো যুদ্ধের জন্য’ প্রস্তুত চীন

আপডেট সময় ১২:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর মতো চীনের ওপরও নতুন শুল্ক আরোপ করেছেন। ৪ মার্চ থেকে আমেরিকায় প্রবেশকারী চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে।

বাণিজ্যযুদ্ধে পিছিয়ে নেই বেইজিংও। পাল্টা জবাব হিসেবে চীন ঘোষণা দিয়েছে, তারা আমেরিকার কৃষিপণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে ১০ মার্চ থেকে। এছাড়া, চীন ১৫টি আমেরিকান কোম্পানির ওপর রপ্তানি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষে চীন