ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত: শিক্ষাব্যবস্থার পরির্বতন নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের দৃষ্টি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 471

ছবি সংগৃহীত

নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “আমি এমন একটি শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যত দেখতে পারবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে।”

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পরপরই তিনি মন্ত্রণালয়ে অফিস করেন এবং তাকে স্বাগত জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

আরও পড়ুন  জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক

অধ্যাপক সি আর আবরার বলেন, “দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং আমরা সেই পরিবর্তনে অংশীদার। আজকের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং একটি ন্যায়বিচারপূর্ণ সমাজ গঠন করা।” তিনি আরও বলেন, “শিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়ন নয়, এটি সমগ্র জাতির উন্নতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অধ্যাপক আবরার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে কর্মদক্ষতা, আত্মোন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই যা ছাত্রছাত্রীদের কেবল চাকরি নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সহায়তা করবে।”

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে ৫ মার্চ সকালে শপথ নেন অধ্যাপক সি আর আবরার। তার নতুন দায়িত্বের পর দেশটির অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত: শিক্ষাব্যবস্থার পরির্বতন নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের দৃষ্টি

আপডেট সময় ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “আমি এমন একটি শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যত দেখতে পারবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে।”

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পরপরই তিনি মন্ত্রণালয়ে অফিস করেন এবং তাকে স্বাগত জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

আরও পড়ুন  উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের