ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

তুরস্কের সঙ্গে ৪০ বছরের যুদ্ধবিরতি ঘোষণা, পিকেকের ঐতিহাসিক পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 373

ছবি সংগৃহীত

তুরস্কের সঙ্গে চলমান ৪০ বছরের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘোষণার পাশাপাশি, পিকেকের প্রতিষ্ঠাতা ও কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের নিরস্ত্রীকরণের আহ্বানে সাড়া দিয়েছে দলটি।

শনিবার, পিকেকপন্থী সংবাদ সংস্থা ফিরাত (এএনএফ) জানিয়েছে, এ ঘটনা তুরস্কের সঙ্গে দীর্ঘ দিনের সংঘাতের অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করতে, আমরা আজ (শনিবার) থেকে যুদ্ধবিরতি ঘোষণা করছি।’’

আরও পড়ুন  জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা-ভিত্তিক নীতি ঘোষণা তুরস্কের

পিকেকে আরো জানিয়েছে, ‘‘আমরা এই আহ্বানে একমত এবং এটি অনুসরণ করব। যদি কোনো বাহিনী আক্রমণের শিকার না হয়, তবে তারা কোনো সশস্ত্র পদক্ষেপ নেবে না।’’ একই সঙ্গে তারা দাবি করেছে, তুরস্ক সরকার আবদুল্লাহ ওকালানকে মুক্তি দেবে, যাতে তিনি নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করতে পারেন।

গত বৃহস্পতিবার, কারাগার থেকে আবদুল্লাহ ওকালান তার সংগঠনকে অস্ত্র ত্যাগ এবং তুরস্কের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম বন্ধ করার আহ্বান জানান। ৭৫ বছর বয়সী ওকালান ১৯৯৯ সাল থেকে রাষ্ট্রদ্রোহের দায়ে ইস্তাম্বুলের ইমরালি দ্বীপে বন্দি রয়েছেন। তবে বন্দি অবস্থাতেও তার প্রভাব পিকেকের উপর গভীরভাবে বিদ্যমান।

ওকালানের আহ্বানের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এটি ঐতিহাসিক একটি সুযোগ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে, তার সরকার এই আলোচনাকে সফল পরিণতিতে পৌঁছানোর জন্য নিবিড় পর্যবেক্ষণ করবে।

এদিকে, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ১৯৮৪ সাল থেকে গোষ্ঠীটি তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে, যার লক্ষ্য কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

নিউজটি শেয়ার করুন

তুরস্কের সঙ্গে ৪০ বছরের যুদ্ধবিরতি ঘোষণা, পিকেকের ঐতিহাসিক পদক্ষেপ

আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

তুরস্কের সঙ্গে চলমান ৪০ বছরের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘোষণার পাশাপাশি, পিকেকের প্রতিষ্ঠাতা ও কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের নিরস্ত্রীকরণের আহ্বানে সাড়া দিয়েছে দলটি।

শনিবার, পিকেকপন্থী সংবাদ সংস্থা ফিরাত (এএনএফ) জানিয়েছে, এ ঘটনা তুরস্কের সঙ্গে দীর্ঘ দিনের সংঘাতের অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করতে, আমরা আজ (শনিবার) থেকে যুদ্ধবিরতি ঘোষণা করছি।’’

আরও পড়ুন  বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক