ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পলাতক ৭০ কর্মকর্তাকে সিরিয়ার হাতে হস্তান্তর করেছে লেবানন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 364

ছবি সংগৃহীত

লেবানন সিরিয়ার প্রায় ৭০ কর্মকর্তা ও সেনাসদস্যকে বহিষ্কার করেছে। শনিবার (২৮ ডিসেম্বর) তাদের দামেস্কে ফেরত পাঠানো হয়। লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, তারা অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছিলেন। খবরটি রয়টার্সের।

৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান।

আরও পড়ুন  ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উল্লাসে মেতে উঠলো সিরিয়ার জনতা

লন্ডন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এবং লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন পদে থাকা সিরিয়ান সামরিক কর্মীদের লেবাননের উত্তর আরিদা ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ফেরত যাওয়ার পর নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষ তাদের আটক করেছে বলেও জানায় এসওএইচআর এবং নিরাপত্তা কর্মকর্তা। নতুন প্রশাসন সাম্প্রতিক দিনগুলোতে আসাদ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে একটি বড় নিরাপত্তা ক্র্যাকডাউন চালাচ্ছে।

এদিকে, লেবানিজ ও সিরিয়ান সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য জানাতে অস্বীকার করেছেন। এর আগে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আসাদের চাচা রিফাত আল-আসাদ সম্প্রতি বৈরুত থেকে দুবাইয়ে চলে গেছেন। তাকে ১৯৮২ সালে বিদ্রোহ দমনে নৃশংসতার জন্য সুইজারল্যান্ডে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।

এ মাসের শুরুর দিকে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি জানিয়েছেন, আসাদের শীর্ষ উপদেষ্টা বুথাইনা শাবানও বৈরুতে ছিলেন এবং সেখান থেকে অন্য কোথাও চলে গেছেন। তিনি বৈধভাবে লেবাননে প্রবেশ করেছিলেন। মাওলাভি সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক আরবি টেলিভিশন আল আরাবিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে অন্যান্য সিরিয়ান কর্মকর্তারা লেবাননে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পলাতক ৭০ কর্মকর্তাকে সিরিয়ার হাতে হস্তান্তর করেছে লেবানন

আপডেট সময় ০২:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

লেবানন সিরিয়ার প্রায় ৭০ কর্মকর্তা ও সেনাসদস্যকে বহিষ্কার করেছে। শনিবার (২৮ ডিসেম্বর) তাদের দামেস্কে ফেরত পাঠানো হয়। লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, তারা অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছিলেন। খবরটি রয়টার্সের।

৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান।

আরও পড়ুন  তুরস্ক-সিরিয়া বিদ্যুৎ ও গ্যাস সংযোগে নতুন চুক্তির উদ্যোগ