১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ইউনিফর্মে থাকা অবস্থায় পক্ষপাতিত্বের সুযোগ নেই : এয়ার চিফ মার্শাল ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবিন, গায়ে হলুদ রবিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বহুদিনের। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।

কাছের সূত্রের তথ্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ঢাকার অদূরে একটি বিলাসবহুল রিসোর্টে। তার আগে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গায়েহলুদ। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে, তবে বর-কনে দুজনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

২০১৯ সালে প্রথমবারের মতো আলোচনায় আসে মেহজাবীন-রাজীবের সম্পর্ক। ঢাকার এক শপিংমলে তাদের হাত ধরে হাঁটার ভিডিও ভাইরাল হলে গুঞ্জন শুরু হয়। এরপর কখনো কক্সবাজার, কখনো দেশের বাইরে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। যদিও তাদের কেউ-ই তখন সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন। এরপর অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’, যা প্রশংসা কুড়িয়েছে সিনেপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবিন, গায়ে হলুদ রবিবার

আপডেট সময় ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫