ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর ও যুব মহিলা লীগ নেত্রী মোনালিসা ইসলাম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত

মেহেরপুরের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বেগম শারমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামান সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত হিসেবে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে, পলি খাতুন নামের এক নারীর দায়ের করা সন্ত্রাসবিরোধী আরেকটি মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন তিনি।

আদালত মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পলি খাতুনের মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, দু-এক দিনের মধ্যেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর ও যুব মহিলা লীগ নেত্রী মোনালিসা ইসলাম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৫:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

মেহেরপুরের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বেগম শারমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে