ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 386

ছবি সংগৃহীত

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আরও পড়ুন  সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেডে উত্তেজনা, আইনপ্রণেতার স্ট্রোক

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলার একাধিক আসামি পলাতক ছিলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল। তবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে বিচারিক আদালতে এ সংক্রান্ত আদেশ পৌঁছালে রাষ্ট্রপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক আহত হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেন, যেখানে তারেক রহমানসহ বেশ কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আরও পড়ুন  প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল।