ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ: ৪ সদস্যসহ নিহত ১৯ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 348

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) পৃথক দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলিতে ১৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনাসদস্য এবং ১৫ জন সন্ত্রাসী রয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দাভিত্তিক অভিযানে নয় সন্ত্রাসী নিহত হন। এর পাশাপাশি উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হয়।

আরও পড়ুন  ইসরায়েলি আগ্রাসন রুখতে ইসলামিক ঐক্য গড়ছে ইরান-পাকিস্তান

গোলাগুলির এ তীব্র লড়াইয়ে চার সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট মুহাম্মদ হাসান আরশাফ, নায়েব সুবেদার মুহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ এবং সিপাহী হিমাত খান।

বিবৃতিতে জানানো হয়, নিহত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিল এবং ২০২১ সালের পর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানের এই সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ: ৪ সদস্যসহ নিহত ১৯ 

আপডেট সময় ১২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) পৃথক দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলিতে ১৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনাসদস্য এবং ১৫ জন সন্ত্রাসী রয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দাভিত্তিক অভিযানে নয় সন্ত্রাসী নিহত হন। এর পাশাপাশি উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হয়।

আরও পড়ুন  শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার