ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
খেলার খবর

মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 367

ছবি সংগৃহীত

এনার্জি ড্রিংকসের বোতল নকশা নিয়ে এবার মাঠের বাইরে নতুন লড়াইয়ের ডাক! বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ তুলেছেন ইউটিউবার থেকে রেসলার হয়ে ওঠা লোগান পল। শুধু অভিযোগই নয়, মেসিকে সরাসরি বক্সিং রিংয়ে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

২০২২ সালে লোগান পল বাজারে আনেন ‘প্রাইম হাইড্রেশান’ নামে একটি এনার্জি ড্রিংক। আর গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে আসে মেসির কোম্পানির তৈরি ‘মাস প্লাস’। মেসির প্রতিষ্ঠান অভিযোগ তোলে, ‘প্রাইম হাইড্রেশান’ তাদের বোতলের নকশা নকল করেছে। এই নিয়ে আইনি নোটিশও পাঠায় মাস প্লাস। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লোগান পল। উল্টো মেসির ব্র্যান্ডের বিরুদ্ধেই পাল্টা নকলের অভিযোগ তুলেছেন তিনি!

আরও পড়ুন  মাইনাস তাপমাত্রায়ও মেসির জাদু, জয়ে মায়ামির দারুণ শুরু

লোগান পল বলেন, ‘সবাই দেখেছে কারা কপি করেছে। মেসির মাস প্লাসের বোতল একেবারেই আমাদের প্রাইম হাইড্রেশানের মতো দেখতে! তুমি কি সেরা এনার্জি ড্রিংকসকে হারাতে পারবে না বলে সেটাকে নকল করবে?’

তবে এখানেই থামেননি এই আমেরিকান রেসলার। আইনি লড়াই না করে রীতিমতো বক্সিং রিংয়ে মেসিকে মুখোমুখি হতে বলেছেন তিনি! ‘আমি প্রতিজ্ঞা করছি, যদি মেসি আমার সঙ্গে রিংয়ে লড়েন, তাহলে তার বিরুদ্ধে মামলা করব না। মেসি, তুমি কি প্রস্তুত?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ইস্যু নিয়ে। ফুটবল মাঠের জাদুকর কি এবার গ্লাভস হাতে নামবেন? নাকি লোগান পলের চ্যালেঞ্জও উপেক্ষা করবেন? এর আগে আইরিশ ফাইটার কনর ম্যাকগ্রেগরকেও এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পল, কিন্তু ম্যাকগ্রেগর তাতে সাড়া দেননি। এবার মেসি কী করবেন, সেটাই এখন দেখার বিষয়!

নিউজটি শেয়ার করুন

খেলার খবর

মেসিকে বক্সিং রিংয়ে টানলেন লোগান পল! ডিজাইন নকলের অভিযোগে রেসলারের চ্যালেঞ্জ

আপডেট সময় ১০:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

এনার্জি ড্রিংকসের বোতল নকশা নিয়ে এবার মাঠের বাইরে নতুন লড়াইয়ের ডাক! বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে ডিজাইন চুরির অভিযোগ তুলেছেন ইউটিউবার থেকে রেসলার হয়ে ওঠা লোগান পল। শুধু অভিযোগই নয়, মেসিকে সরাসরি বক্সিং রিংয়ে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

২০২২ সালে লোগান পল বাজারে আনেন ‘প্রাইম হাইড্রেশান’ নামে একটি এনার্জি ড্রিংক। আর গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে আসে মেসির কোম্পানির তৈরি ‘মাস প্লাস’। মেসির প্রতিষ্ঠান অভিযোগ তোলে, ‘প্রাইম হাইড্রেশান’ তাদের বোতলের নকশা নকল করেছে। এই নিয়ে আইনি নোটিশও পাঠায় মাস প্লাস। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন লোগান পল। উল্টো মেসির ব্র্যান্ডের বিরুদ্ধেই পাল্টা নকলের অভিযোগ তুলেছেন তিনি!

আরও পড়ুন  মেসি জাদুতে মেজর লিগের প্লে-অফে মিয়ামি