ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রাম্পের
- আপডেট সময় ১০:১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 23
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরান চুক্তি করতে মরিয়া, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা তারা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’
ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও দুর্বল বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ইরানে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থের সংকট রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পূর্বাভাসও দেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে।’ অর্থাৎ, আগামী দিনে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ট্রাম্প এসব মন্তব্য করেন।