ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দিবস পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসগুলোকে নতুন নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

সরকারি অফিসে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, পালন এবং ছুটি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দিবস পালন করতে গিয়ে সরকারি ব্যয় সাশ্রয়, দাপ্তরিক কাজে বিঘ্ন এড়ানো এবং অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়েছে, এর আগে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারিভাবে গৃহীত কর্মসূচির কারণে যাতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, নগদ অর্থ বা উপকরণ হিসেবে অর্থ-সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিনে কিংবা কার্যদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিজ নিজ অধিক্ষেত্রে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিতে হবে। একই ধরনের দিবসগুলো একই তারিখে একত্রে পালন করাও বাধ্যতামূলক করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে মন্ত্রণালয় ও বিভাগগুলো।

নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

দিবস পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসগুলোকে নতুন নির্দেশনা

আপডেট সময় ০৫:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সরকারি অফিসে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, পালন এবং ছুটি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দিবস পালন করতে গিয়ে সরকারি ব্যয় সাশ্রয়, দাপ্তরিক কাজে বিঘ্ন এড়ানো এবং অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়েছে, এর আগে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি