ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দ্বিতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করে অলআউট বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

প্রথম দিনের ৩১৯ রানের সঙ্গে দ্বিতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। শনিবার (১০ অক্টোবর) দিনের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫১ বল খেলতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩৪৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে বেশির ভাগ রান এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে। ৬৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। আগের দিন থেকে ব্যাট করতে নামা তাইজুল ইসলাম ২০ বলে ৯ রান করে আউট হন। শেষ ব্যাটার এবাদত হোসেন সাত বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

আরও পড়ুন  নেপালের বন্যায় বন্ধ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

এর আগে প্রথম দিনে তানজিদ হাসান তামিমের ৮৩ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তাঁকে সঙ্গ দিয়ে সাদমান ইসলাম করেন ৬৩ রান।

মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের অন্য ব্যাটাররা শুরুটা ভালো করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম। তিনি ৮২ রান দিয়ে শিকার করেন চার উইকেট।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০২:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রথম দিনের ৩১৯ রানের সঙ্গে দ্বিতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। শনিবার (১০ অক্টোবর) দিনের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫১ বল খেলতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩৪৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে বেশির ভাগ রান এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে। ৬৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। আগের দিন থেকে ব্যাট করতে নামা তাইজুল ইসলাম ২০ বলে ৯ রান করে আউট হন। শেষ ব্যাটার এবাদত হোসেন সাত বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

আরও পড়ুন  নেপাল ও বাংলাদেশের জেন-জি রাজনীতির ভিন্নতা: বিবিসির বিশ্লেষণ