ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সিন্ডিকেট’ শব্দটাই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে সরকার সেটাই চায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  মানবপাচার ও দালাল সিন্ডিকেটে বিপর্যস্ত অভিবাসন খাত

তিনি জানান, বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত এবং সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকটে পড়তে হয়নি। ভবিষ্যতে যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য আগাম প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হচ্ছে।

পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্প চালুর বিষয়ে জানতে চাইলে আফরোজা খানম বলেন, এ মুহূর্তে প্রকল্পটি চালুর নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান। সেখানে সাইলোর সার্বিক কার্যক্রম এবং এর ভেতরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে স্থাপনাগুলোর কার্যক্রম আরও গতিশীল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেট’ শব্দটাই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে সরকার সেটাই চায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত