ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা জেলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

আরও পড়ুন  শিল্পী মুস্তাফা জাহিদ, আয়োজন হলো না—ঢাকায় সংগীতভক্তদের হতাশা

আইনমন্ত্রী বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ।

বদলি হওয়া সাবরেজিস্ট্রারদের সতর্ক করে তিনি বলেন, তারা সব সময় নজরদারির মধ্যে থাকবেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী আরও জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

আপডেট সময় ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা জেলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

আরও পড়ুন  পুলিশের ১১ পদস্থ কর্মকর্তা বদলি