ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, সামনে বিদায়ী ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন ক্যাম্পে তার পৌঁছানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোজারিওতে দুই দিন অবস্থান করার পর বুয়েনস আইরেসে পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচের প্রস্তুতি নিতেই সেখানে যোগ দিয়েছেন তিনি।

চলমান আন্তর্জাতিক বিরতিতে কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং বুর্কিনা ফাসোর বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে খেলানো হয়নি। তবে এবারের বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন  অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

জাতীয় দলের জার্সিতে এটিই মেসির শেষ ম্যাচ হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে তার জন্য বিশেষ নকশার একটি জার্সি প্রস্তুত করা হয়েছে। ম্যাচ শেষে সেটি মেসির ব্যক্তিগত ট্রফি ও পুরস্কারের সংগ্রহে সংরক্ষিত হতে পারে।

বিশেষ জার্সিটিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা রং রাখা হয়েছে। মাঝখানে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। পাশাপাশি মেসির নাম ও জার্সি নম্বর সোনালি রঙে লেখা থাকবে।

জাতীয় দলের সূত্র অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কোচিং স্টাফদের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে সোমবার শেষবারের মতো অনুশীলন করবে দলটি।

ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, সামনে বিদায়ী ম্যাচ

আপডেট সময় ১২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন ক্যাম্পে তার পৌঁছানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোজারিওতে দুই দিন অবস্থান করার পর বুয়েনস আইরেসে পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচের প্রস্তুতি নিতেই সেখানে যোগ দিয়েছেন তিনি।

চলমান আন্তর্জাতিক বিরতিতে কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং বুর্কিনা ফাসোর বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে খেলানো হয়নি। তবে এবারের বিরতির তৃতীয় ও শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন  নতুন বছরের প্রথম গোল মেসির, টাইব্রেকারে মায়ামির জয়