ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পটুয়াখালী থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রায় ১০ ঘণ্টার মধ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আনোয়ার উল্যা।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে নিম্নচাপ: পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার তপন সরকার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর দুমকি থানার শ্রীরামপুর এলাকায় চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী। অভিযোগ করা হয়েছে, এ সময় শাহা জামালসহ কয়েকজন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর কিশোরীর বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে দুমকি থানায় অপহরণ মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

তপন সরকার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার

আপডেট সময় ০২:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে প্রায় ১০ ঘণ্টার মধ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আনোয়ার উল্যা।

আরও পড়ুন  পটুয়াখালীতে মুগডালের বাম্পার ফলন, শ্রমিক সংকট ও তাপদাহে মুগডাল সংগ্রহে হিমশিম কৃষক