ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাবনায় শিয়ালের কামড়ে আহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়াল নারী-শিশুসহ অন্তত ১১ জনকে কামড়ে আহত করার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল আনতে গেলে প্রথমে ওই পাগলা শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরো কয়েকজনকে কামড়ে আহত করে।
আহতরা হলেন শালঘর মহল্লার বাসিন্দা সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০)। এ ছাড়া গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩) জুবাইদা ( ৪) লাখি (৩০ ) মংলা খাতুন (৭০) বায়জিত (৬) হেনা (৪২) শামসুর (২২) শাহিদা বেগম (৫০)।

আরও পড়ুন  এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা: নিহত ১, আহত ১২

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আলম জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনো উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

পাবনায় শিয়ালের কামড়ে আহত ১১

আপডেট সময় ১২:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়াল নারী-শিশুসহ অন্তত ১১ জনকে কামড়ে আহত করার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল আনতে গেলে প্রথমে ওই পাগলা শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরো কয়েকজনকে কামড়ে আহত করে।
আহতরা হলেন শালঘর মহল্লার বাসিন্দা সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০)। এ ছাড়া গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩) জুবাইদা ( ৪) লাখি (৩০ ) মংলা খাতুন (৭০) বায়জিত (৬) হেনা (৪২) শামসুর (২২) শাহিদা বেগম (৫০)।

আরও পড়ুন  কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮ কর্মী আহত