ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে একের পর এক ককটেল বিস্ফোরণ: এলাকায় আতঙ্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরোশিয়া গ্রামে একটি বাড়িতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বাড়িটির টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করেই বাড়িটির ভেতর থেকে পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের দাবি, সেখানে বিপুলসংখ্যক ককটেল রাখা ছিল এবং অন্তত ৫০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, নরোশিয়া গ্রামের ইউনূসের ছেলে ইয়াহিয়ার বাড়িতেই এসব ককটেল রাখা হয়েছিল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে সেখানে বিস্ফোরকগুলো মজুদ করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিস্ফোরিত ককটেলের প্রকৃত সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের একাংশ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের কথা বললেও পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

আরও পড়ুন  ‘ককটেল আর ফুটবে না’ মন্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বললেন ডিএমপি কর্মকর্তা

এদিকে আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুদ করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষ হলে তা জানা যাবে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জহুরপুর ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরের নরোশিয়া গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, বাড়িটিতে ককটেল মজুদের উদ্দেশ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে একের পর এক ককটেল বিস্ফোরণ: এলাকায় আতঙ্ক

আপডেট সময় ১২:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরোশিয়া গ্রামে একটি বাড়িতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে বাড়িটির টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করেই বাড়িটির ভেতর থেকে পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের দাবি, সেখানে বিপুলসংখ্যক ককটেল রাখা ছিল এবং অন্তত ৫০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, নরোশিয়া গ্রামের ইউনূসের ছেলে ইয়াহিয়ার বাড়িতেই এসব ককটেল রাখা হয়েছিল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে সেখানে বিস্ফোরকগুলো মজুদ করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিস্ফোরিত ককটেলের প্রকৃত সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের একাংশ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের কথা বললেও পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ