ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে ফের কুকুরের হামলার ঘটনা ঘটেছে। এবার একটি কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। একই সময়ে দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

আহতরা হলেন—বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে ছবির মিয়া (৫৫), দেওডোবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহাগ মিয়া (৪) ও মৃত আব্দুল মান্নানের ছেলে আতোয়ার রহমান (৫০), মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে রুবেল মিয়া (৩০) এবং পাশের রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে হাসান আলী (৬০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ইছলার বাজারের নৈশপ্রহরী হাসান আলী দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর প্রায় আধা ঘণ্টা পর দুপুরের দিকে কুকুরটি জামালহাট গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ায়।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।

আহতদের মধ্যে আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের আঘাত রয়েছে।

মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। পরে কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

জামালহাট গ্রামের আহত চারজন পাশের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাদের রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পাশের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বলেন, দেওডোবা ও জামালহাট এলাকায় একটি অসুস্থ কুকুর গরু, ছাগল ও কয়েকজন মানুষকে আক্রমণ করেছে। অসুস্থ গরু ও ছাগলগুলোকে প্রাথমিক চিকিৎসা ও টিকার আওতায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, অসুস্থ কুকুরটির নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কুকুরটির রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরে মৃত কুকুরটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

ডা. মোজাম্মেল হক আরও বলেন, কুকুরের আক্রমণে আহত মানুষগুলো হাসপাতালে চিকিৎসা ও টিকা নিয়েছেন। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর একই উপজেলার বেলকা ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণে শিশু ও নারীসহ নয়জন আহত হন। এর পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে কুকুরের কামড়ে সাত বছরের এক শিশু নিহত এবং এক যুবক আহত হন।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

আপডেট সময় ০৫:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে ফের কুকুরের হামলার ঘটনা ঘটেছে। এবার একটি কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। একই সময়ে দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক।

আরও পড়ুন  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত