ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই জ্বালানি সংকট কাটবে: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

আরও পড়ুন  পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, জ্বালানি কেনার পরও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় তা দেশে আনা সম্ভব হয়নি। এতে সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে।

জ্বালানি সরবরাহে সমস্যার কারণে জনগণকে যে ভোগান্তি পোহাতে হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে জ্বালানি সঠিকভাবে দেশে আসছে। সাময়িক যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশ্বের বিভিন্ন স্থানেও এমন পরিস্থিতি দেখা গেছে।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহের সমস্যা ও দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সামনে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

জনগণের ভোগান্তি কমাতে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিগগিরই জ্বালানি সংকট কাটবে: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

আরও পড়ুন  জ্বালানি সরবরাহে আপাতত শঙ্কা নেই, দামও বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা