ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুরো ঘটনা জেনে মন্তব্য করা উচিত ছিল সালমানের: রাশেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে এবং সালমান পুরো ঘটনা না জেনেই বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সালমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ দুজনকে আটক করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশেদ খাঁন তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে পাশের জমির মালিকদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার দাবি, প্রতিষ্ঠানটির সংলগ্ন সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমির মধ্যে ৮ কাঠা নিয়ে বিরোধ চলছে।

আরও পড়ুন  'বাঁধনের ওপর হামলা; ইতালি সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে'

রাশেদের ভাষ্য, ওই জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে সাবেক সরকারি কর্মকর্তাদের একটি পক্ষ ক্ষুব্ধ ছিল। সম্প্রতি সালমান মুক্তাদির নিউগিনি প্রোপার্টিজের কাছ থেকে প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ আরও দাবি করেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক সম্প্রতি এমনভাবে তিনটি নতুন গেট স্থাপন করেন, যাতে অন্য জমির মালিকেরা ভেতরে প্রবেশ করতে না পারেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওই জমির মালিকদের পক্ষের লোকজন গেট ভাঙতে গেলে সালমানের স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয় বলে তার বক্তব্য।

তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার দাবি, জমি নিয়ে বিরোধের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা নেই। তবে এ ঘটনায় বিএনপিকে দায়ী করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের উচিত ছিল ঘটনার সঙ্গে জড়িত সব পক্ষের বক্তব্য জানার পর মন্তব্য করা। তার দাবি, পুরো বিষয়টি না জেনেই সালমান বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় স্টুডিও ভাঙচুর হয়েছে বলে মন্তব্য করেছেন।

সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করে রাশেদ বলেন, যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সালমান ন্যায়বিচার পাবেন বলে তিনি আশা করেন।

এদিকে, স্টুডিওতে হামলার বিষয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যের পাশাপাশি জমি-সংক্রান্ত বিরোধের কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

পুরো ঘটনা জেনে মন্তব্য করা উচিত ছিল সালমানের: রাশেদ

আপডেট সময় ০১:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ভাষ্য, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জেরে ঘটেছে এবং সালমান পুরো ঘটনা না জেনেই বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সালমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ দুজনকে আটক করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশেদ খাঁন তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে পাশের জমির মালিকদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার দাবি, প্রতিষ্ঠানটির সংলগ্ন সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমির মধ্যে ৮ কাঠা নিয়ে বিরোধ চলছে।

আরও পড়ুন  বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা