ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত শতাধিক

পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ভেতরে থাকা চারজনকেই মৃত ঘোষণা করা হয়।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন ছিল।

দুর্ঘটনার তদন্ত করছে কুইবেক প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ ও কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, হাইওয়ে ১০-এর কাছাকাছি র‌্যাং দে জকসকাইস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত। জরুরি ফোনকলে জানানো হয়েছিল, একটি হেলিকপ্টার বিপদে পড়ে বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে।

খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলছিল। নিহতদের পরিচয় শনাক্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ১০ সন্ত্রাসী, উত্তপ্ত চোতির এলাকা