ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে মিলবে বিনামূল্যে প্রবেশের সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দিবসটি ঘিরে জেলার জনপ্রিয় চার পর্যটনকেন্দ্র—নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

জেলা প্রশাসন সূত্র জানায়, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশমূল্য নেওয়া হবে না। ফলে পর্যটকরা পরিবার, স্বজন কিংবা বন্ধুদের সঙ্গে বিনা খরচে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এতে জনপ্রতি প্রায় ২০০ টাকা সাশ্রয় হবে।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, রবিবার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন এসব পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। পর্যটন দিবস উদযাপন এবং দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের আনন্দ আরও বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে পর্যটন দিবসে বান্দরবানের জনপ্রিয় এসব গন্তব্যে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে মিলবে বিনামূল্যে প্রবেশের সুযোগ

আপডেট সময় ০১:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দিবসটি ঘিরে জেলার জনপ্রিয় চার পর্যটনকেন্দ্র—নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

আরও পড়ুন  বান্দরবানে বিজিবির অভিযানে আটক ৫৮ মিয়ানমার নাগরিক