ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

শেষ মুহূর্তের গোলে সিটিকে স্তব্ধ করে রিয়ালের অবিশ্বাস্য জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 380

ছবি: সংগৃহীত

৮৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, ম্যানচেস্টার সিটি জয়ের বন্দরে ভিড়ছে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়নস লিগের রাজা! ছয় মিনিটের ঝড়ে ইতিহাদ থেকে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে রিয়ালের পক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। সিটির হয়ে দুটি গোলই করেন হালান্ড। ম্যাচের শুরুতে সিটি দাপট দেখালেও, আক্রমণের ধার ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল রিয়াল। সিটির ১১ শটের মধ্যে ৪টি লক্ষ্যে থাকলেও, রিয়াল ২০ শটের ৮টিই লক্ষ্যে রেখেছিল।

আরও পড়ুন  সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত ফ্রান্সের

১৯ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রস থেকে হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি। তবে ৬০ মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়বার সিটিকে লিড এনে দেন হালান্ড। কিন্তু রিয়াল তখনো হার মানতে রাজি ছিল না।

৮৬ মিনিটে ভিনিসিয়ুসের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করে দেন ব্রাহিম দিয়াজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়াল সমর্থকদের উল্লাসে মাতিয়ে দেন বেলিংহাম। ভিনিসিয়ুসের বাড়ানো বল ফাঁকা পোস্টে জড়িয়ে দেন ইংলিশ তারকা।

ফিরতি লেগ ১৯ ফেব্রুয়ারি, সান্তিয়াগো বার্নাব্যুতে। সিটি কি পারবে প্রতিশোধ নিতে, নাকি রিয়ালই টিকিট কেটে ফেলবে কোয়ার্টার ফাইনালে? উত্তরের জন্য অপেক্ষা ফুটবলপ্রেমীদের!

নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তের গোলে সিটিকে স্তব্ধ করে রিয়ালের অবিশ্বাস্য জয়

আপডেট সময় ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

৮৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, ম্যানচেস্টার সিটি জয়ের বন্দরে ভিড়ছে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়নস লিগের রাজা! ছয় মিনিটের ঝড়ে ইতিহাদ থেকে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে রিয়ালের পক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। সিটির হয়ে দুটি গোলই করেন হালান্ড। ম্যাচের শুরুতে সিটি দাপট দেখালেও, আক্রমণের ধার ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল রিয়াল। সিটির ১১ শটের মধ্যে ৪টি লক্ষ্যে থাকলেও, রিয়াল ২০ শটের ৮টিই লক্ষ্যে রেখেছিল।

আরও পড়ুন  এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু