ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্ক থাকার আহ্বান পুলিশের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন চাইল বাংলাদেশ ‘ভাত চুরির’ অপবাদে নির্যাতন, আয়মানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪ ১১ জেলায় ৬০ কি:মি: বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে এসি স্লিপার বাসে আগুন, নিহত ৯ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ডেটা পোর্টাল হ্যাক করেছে ওপেনএআই দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০ রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারেই: তারেক রহমান এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক নুর ৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

ভারতে এসি স্লিপার বাসে আগুন, নিহত ৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এসি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় বাসটির ৩৫ যাত্রীর মধ্যে একজন নারীসহ ৯ জন আগুন ও ধোঁয়ার কারণে বের হতে পারেননি। ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বিহারের নিবন্ধন নম্বরযুক্ত বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামের কাছে বাসটিতে আগুন লাগে।

আরও পড়ুন  উত্তর প্রদেশ শিগগিরই চার ভাগ হচ্ছে: মন্ত্রী রাজভর

জেওয়ার থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অজয় কুমার সিং বলেন, বাসটি যমুনা এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর পর কয়েকজন যাত্রী পোড়া গন্ধ পান। তারা চালককে বাস থামাতে বলেন।

তবে চালক বাস থামানোর আগেই আগুন ধরে যায় এবং দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। বাসটিতে ওই সময় ৩৫ জন যাত্রী ছিলেন।

পুলিশের ভাষ্য, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একজন নারীসহ ৯ যাত্রী বাস থেকে বের হতে পারেননি। পরে তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছানোর আগেই চালক ও কন্ডাক্টর সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। এসএইচও অজয় কুমার সিং বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। পাশাপাশি আগুন লাগার কারণ ও দুর্ঘটনার বিস্তারিত বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী বার্তা সংস্থা এএনআইকে বলেন, তিনি তখন ঘুমিয়ে ছিলেন। একজন তাকে ঘুম থেকে তুলে বাসে আগুন লাগার কথা জানান। এরপর যাত্রীরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন।

ওই যাত্রী বলেন, বাসের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় বের হওয়া সহজ ছিল না। কোনোভাবে তারা বাস থেকে বের হতে সক্ষম হন। তাঁর ভাষ্য, বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল।

নিউজটি শেয়ার করুন

ভারতে এসি স্লিপার বাসে আগুন, নিহত ৯

আপডেট সময় ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এসি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় বাসটির ৩৫ যাত্রীর মধ্যে একজন নারীসহ ৯ জন আগুন ও ধোঁয়ার কারণে বের হতে পারেননি। ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বিহারের নিবন্ধন নম্বরযুক্ত বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামের কাছে বাসটিতে আগুন লাগে।

আরও পড়ুন  ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান